শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কদমতলীতে র‍্যাবের অভিযান: পিস্তল, গুলি ও হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।

বুধবার (০৩ ডিসেম্বর) র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-১ কোম্পানির একটি চৌকস দল গতকাল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযানে অংশ নেয়। কদমতলী থানাধীন আলমবাগ অনির্বাণ ক্লাব রোডের একটি বাড়ির পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও মাদক দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১০২ গ্রাম হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর