শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনে থানা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১ ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ২ রায়গঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হেলিক্স রিকম্বিনেশন’ উৎসব পালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম রায়গঞ্জে অটোভ্যানচালক হত্যা: ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে একজন গ্রেপ্তার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মধুপুরের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইল বন বিভাগের মধুপুর অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে দায়ের করা ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মোট ১৩৬টি মামলার অবশিষ্ট ৪৮টির অভিযোগ আগামী এক বছর পর শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। টাঙ্গাইল বন বিভাগের আওতায় মধুপুর বনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিসহ মোট ৫০৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়—মধুপুর বনের চারটি রেঞ্জের ১০টি বনবিটে বিট কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুইজন এবং স্থানীয় সহব্যবস্থাপনা কমিটির দুইজন সদস্য থাকবেন। বন অপরাধ কমানো এবং বিরোধ নিষ্পত্তিতে এসব কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া বন বিভাগকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গো-চারণ, পানি ও ভূমি ব্যবহারের অধিকার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বন অধিদপ্তর এবং মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে আহ্বায়ক করে গঠিত আট সদস্যের কমিটির সুপারিশ অনুযায়ী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। মোট ১৩৬টি মামলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিযুক্ত সংখ্যা ৩১৫ জন এবং স্থানীয় বাঙালি অভিযুক্তের সংখ্যা ১৮৮ জন—মোট ৫০৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর