বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর পুরানা পল্টনের একটি হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবস সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, জেবসের সহ-সভাপতি নূরে আলম বর্ষণ, যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, ডিইউজের নির্বাহী সদস্য রাজু আহমেদ, ফখরুল ইসলাম, সদস্য মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক রাসেল আহম্মেদ, হুমায়ুন কবির, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পল্টন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা তাহসিন।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারেন সে জন্যই আজকের এই আয়োজন।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া দল–মত নির্বিশেষে দেশের মানুষের বিশ্বাস ও আস্থার অন্যতম নাম। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য এবং নেক হায়াত দান করেন—সেই প্রার্থনা জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর