শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’ দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার দেশের বাজারে আজকের স্বর্ণের দাম জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুলশানে ৫৪০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫



রাজধানী গুলশান থেকে ৫৪০ বোতল বিদেশী মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম মো. রবিউল ইসলাম।

শুক্রবার(০৫ ডিসেম্বর) সকালে গুলশান ৮ নম্বর সড়কের থেকে তাকে আটক করে র‍্যাব-১ এর আভিযানিক দল।

শুক্রবার(০৫ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মো. রাকিব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে আটটার সময় গুলশান ৮ নম্বর সড়কের -২১/বি নম্বর বাড়ির সামনে থেকে রবিউলকে আটক করে র‌্যাব-১ এর একটি দল। এ সময়ে তার কাছ থেকে ৫৪০ বোতল (৪৬৮ লিটার) বিদেশী মদ ও একটি পিকআপ উদ্ধার করা হয়।

আটক মো. রবিউল ইসলাম নওগাঁ জেলার রানীনগর থানার ভিটি গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর