বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি তৈরি করবে ভারত

অনলাইন ডেস্ক : / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন, তা তৈরি করবে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে শুক্রবার এ বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

মনে করা হচ্ছে, এর মাধ্যমে ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ভারতীয় সেনাদের একাংশের অভিযোগ ছিল যে, রাশিয়া থেকে আমদানি করা অস্ত্র রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।

 

সেই অস্ত্রের তালিকায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্রও। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এ দেশে সেই প্রযুক্তি তৈরি হলে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

ভারত এবং রাশিয়া শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ায় তৈরি অস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তি, স্পেয়ার পার্টসের প্রয়োজন, তা তৈরি হবে ভারতে। এই যৌথ উৎপাদনে উৎসাহ দিতে দুই দেশই সম্মত হয়েছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সেগুলো ভারতে তৈরি হবে। ভারতে তৈরি এই প্রযুক্তি তৃতীয় বন্ধুদেশ রফতানি করার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। আরও আধুনিক সামরিক প্রযুক্তি তৈরির বিষয়ে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী যেসব প্রযুক্তি বা অস্ত্র ব্যবহার করে, তার অনেকগুলোই রাশিয়ায় তৈরি। সেনাবাহিনীর একাংশের অভিযোগ, রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন হয়, তা এত দিন রাশিয়া থেকে আনা হতো। এই কাজের জন্য অনেক বেশি সময় লাগত। এর ফলে সেই অস্ত্র মেরামতি বা রক্ষণাবেক্ষণের কাজও বাধাপ্রাপ্ত হতো বলে জানা গেছে। রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণ করার প্রযুক্তি ভারতে তৈরি হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা।

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসোভ। সেখানেই প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত এবং রাশিয়া। রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও ইচ্ছাপ্রকাশ করেছে ভারত। ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তিতে সই করেছিল ভারত। আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ৫০০ কোটি মার্কিন ডলারের সেই চুক্তি হয়েছিল। ভারতীয় মুদ্রায় তার মূল্য আজকের দিনে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। তিনটি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে হাতে পেয়েছে ভারত। সিঁদুর অভিযানে ওই এস-৪০০ ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

প্রতিবেদন অনুযায়ী, ভারত রাশিয়ার কাছ থেকে এবার এস-৫০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভাবনাচিন্তা করছে। রাশিয়া থেকে কেনা সেসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের প্রযুক্তি তৈরি হবে ভারতেই। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসপিটিআইডেকান হেরাল্ডটেলিগ্রাফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর