শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু : ভূমিমন্ত্রী প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে -টুকু ঠিকাদার উধাও আড়াই বছর আটকে আছে খোকসার সংস্কার কাজ, বিপাকে চার ইউনিয়নের মানুষ খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রিপন হোসেনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গার হরিনচড়ায় ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দুর্গাপুজার সময় বিদ্যুত বিভ্রাট হবে না বিদ্যুতমন্ত্রী টুকু হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু রাত পোহালেই শুরু হবে ষষ্ঠী পূজা; ৮৩৬ মন্ডপে বাঁজবে ঢাক ও কাঁশির শব্দ কাজিপুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুটি  দোকানে অর্থদণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে জয়পুরহাটে উৎসবের আমেজ: মণ্ডপে মণ্ডপে ঢাকের কাঠি আর আরতির উল্লাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

অনলাইন ডেস্ক : / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ইতোমধ্যে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিমানবন্দরে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত হওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে।’


এদিকে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।

তিনি আরো জানান, শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সের কারিগরি ত্রুটিও একটি কারণ ছিল। তবে ওই সময়ে মেডিক্যাল বোর্ড জরুরিভাবে সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়ার তখন ফ্লাই করা উচিত হবে না। ফলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। ভবিষ্যতেও তার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর