বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫



সিরাজগঞ্জের তাড়াশে সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা এর স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুরের মাটি কেটে বিক্রি করায় সময় একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করে
এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ
ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মামুন হোসেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকায়।

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় সাবকে ইউএনও সুইচিং মং মারমা এর স্বাক্ষর জাল কাগজ তৈরি করে রাতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি খনন করে অন্যত্র বিক্রি করছিলেন।

তিনি আরও বলেন, স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখান উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করে মামুন হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য একই সময়ে ঘটনাস্থল থেকে খনন যন্ত্রের ব্যাটারি খুলে নিয়ে আসা হয়। আর এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর