শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া ও সিলেটে সড়কে ঝরল ১৫ প্রাণ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেফতার ১ বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা অডিটোরিয়াম থেকে অজ্ঞাত ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেলে কাজিপুর শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান। পরে ওয়াশরুমের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ভবনটিতে মানুষের চলাচল খুবই কম ছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর