বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেমরায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ,পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর ডেমরায় আনুমানিক ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ৪২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম–মো. সাদ্দাম হোসেন ওরফে শাওন। গ্রেফতারকালে মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

রবিবার রাতে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।


তিনি বলেন, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাত ১০টার দিকে ডেমরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪২ কেজি গাঁজাসহ সাদ্দাম নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক, জব্দকৃত পিকআপসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর