রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার রিয়াদে হুতিদের হামলা: বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মানিকগঞ্জে তিন দিনব্যাপী ইজতেমার প্রস্তুতি জোরদার

মানিকগঞ্জ প্রতিনিধি : / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জের পটল বিল এলাকায় আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী তা‘লিমে ইসলাম ও বিশ্ব ইজতেমা উদযাপনের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা স্বেচ্ছাশ্রমে দরবারের কাজ করছেন। অনেকেই দুই মাসের বেশি সময় ধরে ইজতেমার প্রস্তুতিতে নিয়োজিত রয়েছেন।

ভক্তরা জানান, হুজুরের ভালোবাসা ও দীনি শিক্ষার জন্য তারা এই কাজ করছেন। তিন দিনব্যাপী ইজতেমার প্রতিদিন শরী‘আত, তরিক্বত, হাকিক্বত ও মা‘গফেরাতের বয়ান হবে। শনিবার সকালে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন মাওলানা ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী (পীরসাহেব)। ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনুমানিক বিশলক্ষ নারী-পুরুষ অংশগ্রহণ করবেন।

স্থানীয় ভক্ত ইয়াহিয়া টিটু বলেন, ইহকাল-পরকাল সম্পর্কে জানতে এখানে মুরিদ হয়েছি। প্রকৃত আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

নেত্রকোনার দুদুমিয়া নামে এক ভক্ত জানান, প্রায় দুই মাস ধরে দরবারের কাজ করছি। এতে মানসিক শান্তি পাই, তাই ১৮ বছর ধরে এখানে আসছি।

ময়মনসিংহের হযরত আলী জানান, দেশের বিভিন্ন অঞ্চলের শতশত মানুষ নিজের খেয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

দরবারের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, প্রায় একশত একর জুড়ে প্যান্ডেলের কাজ চলছে। সেখানে থাকবে ৪ হাজার ৫০০ শামিয়ানা, যা ১৫ হাজার ৫০০ খুঁটির ওপর টানানো হবে। আগত ভক্তদের জন্য ১১ হাজার ৫০০ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং অজু-গোসলের জন্যও রয়েছে সুন্দর সুযোগ-সুবিধা।

মাওলানা ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী (পীরসাহেব) বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমার সঙ্গে আমাদের ইজতেমা সাংঘর্ষিক নয়। প্রতি বছর এখানে সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করেন। আমরা চেষ্টা করছি, দুনিয়াজুড়ে চলমান মারামারি ও হানাহানির থেকে মুক্তি পেতে শান্তি প্রতিষ্ঠা করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর