রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ -৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী।

বৃহস্পতিবার বিকেলের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বেলকুচি উপজেলা সভাপতি মাও মো: রেজাউল করিম সিরাজী।

এসময় সংগঠনের সহ-সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম, এনায়েতপুর থানার সভাপতি আলহাজ্ব মুফতি আলমগীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমীন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাকমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি

মো: আব্দুল আলীম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সভাপতি আমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর