বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান চলাচলের নিরাপত্তার জন্য গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। গতকাল বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ।

তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ; যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ এর পরিপন্থী।

বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদন যাচাইবাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর