বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
১২ই ফেব্রুয়ারিতে জণগণ নির্ধারণ করবে দেশ চাঁদাবাজদের হাতে যাবে নাকি সৎ মানুষ পরিচালনা করবে- রফিকুল ইসলাম খান গবিসাসের নতুন কমিটির নেতৃত্বে নিরব, তাহমিদ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে গনতন্ত্র রক্ষা ও ভোটের সুযোগ হয়েছে- টুকু সমাজ পরিবর্তনের কারিগর একমাত্র শিক্ষা- এম আকবর আলী মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১০ পাচারকারী আটক সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনা: পুলিশ সুপার জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল বগুড়ার শেরপুরে জনদুর্ভোগের আশঙ্কায় এলাকাবাসীর মানবন্ধন উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
-প্রতীকী ছবি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে নিরাপত্তায় ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে, ময়নাতদন্তের জন্য জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘর থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সকাল পৌনে ১০টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

জানা গেছে, সেখানে মরদেহ ময়নাতদন্ত ও গোসল করানো হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর