রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নবীন-প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ-২০২৬’ নামে ২৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি আত্মপ্রকাশ করেছে। এ অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছে। তারা চায় যেকোনো একজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

শনিবার বিকেল ৫টায় চামারি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ পরিষদের আত্মপ্রকাশ ঘটে। আয়োজকরা জানান, নবীন-প্রবীণ নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই এ পরিষদ গঠনের মূল উদ্দেশ্য।

ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মো. নূর ইসলামকে। আহ্বায়ক মো. আঃ রাজ্জাক সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শাহারুল ইসলাম ও মো. সানোয়ার উদ্দিন। সদস্য সচিব মো. জুবায়ের হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. রাকিবুল হাসান হাকিম এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. রবিউল করিম।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে চার নেতার নামও ঘোষণা করা হয়। তারা হলেন চামারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সরদার।

তারা বলেন, চামারী ইউনিয়নকে কয়েকজন নেতা ভাগ করে নিয়ে সুবিধা আদায় করার চেষ্টা করছে। তারা শুধু নির্বাচনের সময় আমাদের ব্যবহার করে থাকে। সরকারের সকল সুযোগ-সুবিধা তারা ভোগ করে। আমরা চামারী ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন পাবেন, তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর