মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খেলার মাঠ বিরোধে নিহতের পরিবারে সংবাদ সম্মেলন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধি : / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে মসজিদের জায়গায় খেলাধুলা ও পুকুরে গোসল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শনিবার রাত ৮টায় সোনাইমুড়ী পূর্ব দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে নিহতের জানাজা নামাজের পূর্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, স্থানীয় জমাদ্দার বাড়ির লনি মিয়ার ছেলে আবুল খায়ের মাস্টারের সাথে দীর্ঘদিন ধরে মসজিদের জায়গায় খেলাধুলা ও পুকুরে গোসল নিয়ে বিরোধ চলছিল। জুমার নামাজের পর এ বিষয় নিয়ে আলোচনা চলাকালীন সময়ে আবুল খায়ের মাস্টার, শফিক উল্যা, রাকিব, মাইন উদ্দিনসহ ১০ থেকে ১৫ জন অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইট ও কাট দিয়ে আবুল কাশেমকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে। হামলাকারীরা এসময় রাবেয়া আক্তার, রজিনা আক্তারসহ বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা। সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে রাবেয়া আক্তার, ভাই মিন্টু মিয়া, জসিম উদ্দিন, রজিনা আক্তার, ছেলে সোহাগ, ইউসুফ আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

ঘটনার পর সোনাইমুড়ী থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর