শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর পল্লবী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার বিকালে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার বিকাল আনুমানিক পৌনে ৫টার দিকে মিরপুর-১১ এলাকার ব্লক সি-তে অবস্থিত ছয়তলা পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে তিনটি রিভলভার ছাড়াও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কাভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র গোপনে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো এখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর