বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত: মোটরসাইকেলে আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072


বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাপায় রিয়াসাত হাসান রোহান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বি-ব্লক এলাকার ফ্লাইওভারের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার রবিউল হাসান সরকারের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রোহান ও তার বন্ধু মারুফ মোটরসাইকেল নিয়ে শেরপুর থেকে বগুড়া শহরে ঘুরতে যান। ফেরার পথে বি-ব্লক ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এসময় মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রোহান প্রাণ হারান এবং তার বন্ধু মারুফ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত মারুফকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর