শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩ এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আত্মহত্যা ঠেকাতে অভিনব উদ্যোগ, বিশ্ববিদ্যালয় হোস্টেলে বিশেষ ফ্যান শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪ নতুন দামে আজকের স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজারে দুই বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু, সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

কক্সবাজার শহরের প্রবেশদ্বার টার্মিনাল এলাকায় দুই বাসের চাপায় আইয়ুব (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা দুই বাসের চালক ও হেলপারদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। নিহত আইয়ুব কক্সবাজার শহরের নাপ্পাঞ্জা পাড়ার মৃত কবির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে ফিরছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটার্মিনাল কবরস্থানের মসজিদে এশার নামাজ শেষে রাত ৮ টার দিকে রাস্তা পার হচ্ছিলেন আইয়ুব। নাপ্পাঞ্জা পাড়ার রাস্তার মাথায় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন।
রাত ১২ টার দিকে আইয়ুবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাপ্পাঞ্জা পাড়া, লার পাড়া ও ডিককুল এলাকার শতাধিক মানুষ শহরের প্রবেশদ্বার টার্মিনালে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের আশ্বাসে স্থানীয়রা বিক্ষোভ স্থগিত করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আন্তঃজেলা বাসগুলো টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে অবৈধভাবে পার্কিং করে যাত্রী তোলে এবং যাত্রীদের টানাহেঁচড়া করে প্রতিযোগিতা চালায়। ওই প্রতিযোগিতার কারণেই আইয়ুবের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর