মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অভিযানে চোরাই সার পেয়েও ব্যবস্থা নিলেন না রায়গঞ্জের এসিল্যান্ড

রাব্বি হাসান হৃদয়: / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স ও চালান ছাড়া ৫০ বস্তা সরকারি সার মজুদ করে রেখেছে সেজুতি ট্রেডার্স- এমন খবর পেয়ে অভিযান করতে আসেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা। অভিযানে লাইসেন্সবিহীনভাবে সরকারি সার মজুদের বিষয়টি প্রমাণিত হওয়া সত্ত্বেও সার ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমারই বাঐখোলা বাজারে “সেজুতি ট্রেডার্স” নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিক শামীম খানকে এসিল্যান্ড মাসুদ রানা বলেন, আপনার এই অপরাধের জন্য ৫ লাখ টাকা জরিমানা করা দরকার। তবে অজানা কারণে এসিল্যান্ড মাসুদ রানা কোনোরকম ব্যবস্থা না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে কথা বলতে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটুয়ারি জানান, বিস্তারিত শুনে আপনাদের জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর