শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বান্দরবানে ১১ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫




বান্দরবান জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ জাল টাকা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার(২৭ ডিসেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এসব তথ্য জানান বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওয়াচ্ছাখালী এলাকার নূরুল ইসলামের দোকানের সামনে থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি কালো রঙের পলিথিনের বাজার ব্যাগে থাকা ১ হাজার টাকা মূল্যমানের জাল নোটের ১২টি বান্ডেল উদ্ধার করা হয়। এছাড়া একটি পুরাতন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্ধারকৃত জাল টাকার মূল উৎস শনাক্তসহ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর