মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরহনুমন্ত নগর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক পাচারকারী পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে।

বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে মদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ভারতের দিকে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া মাদক পাচারকারীকে শনাক্ত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শুক্রবার সকালে জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর