মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সৌদি সফরে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উদ্যোগী পাকিস্তান

অনলাইন ডেস্ক: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রবিবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফ আই আই নাইন) এর নবম সম্মেলনে অংশগ্রহণের জন্য ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরব সফর করবেন শেহবাজ।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়ভিত্তিক আলোচনা ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে সৌদি সরকারে সঙ্গে আলোচনা হবে। এছাড়া ভূ-রাজনৈতিক পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি, প্রধানমন্ত্রী অন্যান্য অংশগ্রহণকারী দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও মতবিনিময় করবেন।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সফরে অর্থনৈতিক-কূটনীতিকে এগিয়ে নেওয়ার এবং বিনিয়োগ, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার প্রতি পাকিস্তান জোর দেবে। সৌদি আরবের সঙ্গে পূর্বেন সম্পর্ককে আরও গভীর করার দিকে আলোচনা এগিয়ে নেওয়া হবে।

গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেহবাজ রিয়াদ সফরে সৌদি আরবের সঙ্গে যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর আক্রমণ হলে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। উভয় দেশের সেনা, নৌ ও বিমানবাহিনী আরও বেশি সহযোগিতা করবে।

সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর