রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তীব্র শীতার্ত ও দুস্থদের জন্য আনসার ভিডিপি’র উদ্যোগে এক হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে বিপাকে পড়া রাজধানীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আনসার-ভিডিপি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায়।

রবিবার (৪ জানুয়ারি ) ঢাকার পল্লবী এলাকার ষোল বিঘা বালুর মাঠে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গনি বলেন, আনসার ও ভিডিপি শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রকৃত অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সূত্র আরও জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় মোট ছয় হাজার কম্বল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বগুড়া ও জামালপুর জেলায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝেও আনসার বাহিনীর পক্ষ থেকে ৯০০টি কম্বল বিতরণ করা হয়।

সমগ্র কার্যক্রমে ঢাকা মহানগর আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সার্বিক তত্ত্বাবধান করে। এ সময় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর