বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুন্সীগঞ্জে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
-প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দশ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সৌরভ ঢালী (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার সৌরভ ঢালী টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামের মনির ঢালীর ছেলে।

স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, ওই শিশু বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে খাবার কিনে খাওয়ার জন্য টংগিবাড়ী উপজেলার কাজী মার্কেটের সামনে যায়। এ সময় অভিযুক্ত সৌরভ ঢালী নির্যাতনের শিকার শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে টংগিবাড়ী উপজেলা কমপ্লেক্সের ভেতর প্রকল্প বাস্তবায়ন অফিসের টিনশেড গোডাউনের পেছনে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সৌরভ ঢালী তাকে ছেড়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বললে মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর