শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে জিয়া অনূর্ধ্ব–১৪ ফুটবলের ফাইনাল, পুরস্কার বিতরণে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬


জিয়া অনূর্ধ্ব–১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে গোল্ডেন ফিউচার ক্লাবকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রূপনগর বয়েজ ক্লাব।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মইনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, জাহাঙ্গীর কবির জন, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাফুজ হুসাইন খান সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর