মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে টানা আট দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং তীব্র শীতের কারণে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সারা দেশের তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা বাড়লেও আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় তাপমাত্রা কমতে শুরু করতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আজ তাপমাত্রা কিছুটা হ্রাসের সম্ভাবনা রয়েছে। বর্তমানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

সাধারণত কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমানে দেশের আট জেলায় এ অবস্থা বিরাজমান থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এই মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর