বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

:


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে মোরগ যুদ্ধ, বিস্কুট দৌড়, অংক দৌড়, শুয়ে সুতো পরানো, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ বদল সহ নানা ধরনের আকর্ষনীয় প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম, মাদ্রাসা সুপার মোঃ আবু বক্কার সিদ্দিক, ইউপি সদস্য মোঃ মোন্নাফ সরদার, গ্রামপ্রধান মোঃ বরাত আলী মন্ডল, ক্রীড়া শিক্ষক মোঃ শাহীন আল আজাদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর