বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে শোক বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬


জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) শোক বই খোলা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) টিডিএসের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বইয়ে স্বাক্ষর শেষে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সাহস, নেতৃত্ব ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, ছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক।

পরে সকলের অনুভূতি প্রকাশের জন্য শোক বইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। টিডিএস প্রশিক্ষণ প্রধানের উদ্যোগে খোলা এই শোক বইটি প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ‘জুলাই কর্নার’-এর সম্মুখে রাখা হয়েছে। শোক বইটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর