বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৪১ ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, নারায়ণগঞ্জে রোহিঙ্গা আটক জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩

অনলাইন ডেস্ক: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, প্রথমে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল যে দুইজন নিহত হয়েছেন, তবে পরবর্তী হামলার পর মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়। নিহতদের মধ্যে দুইজন পূর্বাঞ্চলীয় বালবেক এলাকায় এবং একজন দক্ষিণের টাইর প্রদেশের নাকুরা শহরে প্রাণ হারান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেকের আল-হাফির শহরে এক সিরীয় নাগরিকও হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়, পূর্ব লেবাননে আলি হুসেইন আল-মুসাওয়ি নামের এক হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, আল-মুসাওয়ি সিরিয়া থেকে অস্ত্র ক্রয় ও পরিবহনে জড়িত ছিলেন এবং হিজবুল্লাহকে পুনর্গঠন ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

এছাড়া দক্ষিণের রাস বিয়াদা গ্রামের হিজবুল্লাহ প্রতিনিধি আবেদ মাহমুদ আল-সাইয়েদও নাকুরার হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহ এখনো এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর