শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গার হরিনচড়ায় ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দুর্গাপুজার সময় বিদ্যুত বিভ্রাট হবে না বিদ্যুতমন্ত্রী টুকু হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু রাত পোহালেই শুরু হবে ষষ্ঠী পূজা; ৮৩৬ মন্ডপে বাঁজবে ঢাক ও কাঁশির শব্দ কাজিপুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুটি  দোকানে অর্থদণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে জয়পুরহাটে উৎসবের আমেজ: মণ্ডপে মণ্ডপে ঢাকের কাঠি আর আরতির উল্লাস এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার বিদেশি কয়েন সহ আটক ২ সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬


ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর আয়োজিত স্পোর্টস কার্নিভাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) আয়োজিত এ কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন।

প্রতিযোগিতার উদ্বোধন শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চির উন্নত শির’ শীর্ষক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

ডিসপ্লের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরতারুণ্য, দ্রোহী সত্তা, সাম্যবাদী দর্শন, মানবপ্রেম ও মুক্তিকামী চেতনা ফুটে উঠেছিল।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, দলগত চেতনা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্ব গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অপরিহার্য।” তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের অভিনন্দন জানান এবং স্পোর্টস কার্নিভাল–২০২৬ এর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর