বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আলোর পথের পথিক ফাউন্ডেশন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬


বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর পথের পথিক ফাউন্ডেশনের” উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ও গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

আলোর পথের পথিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কোষাধক্ষ ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রাধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম তোতার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আলোর পথের পথিক ফাউন্ডেশনের পরিচালক কাওছার শেখ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রক্ত বিষয়ক সম্পাদ আলমগীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেদোয়ান হোসেন খোয়াজ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ হাসিবুল ইসলাম, আব্দুল কাদের, কেন্দ্রীয় সদস্য রাফিক ইসলামসহ আব্দুল রহিম,  রুহুল আমিন, নুর মোহাম্মদ আবির, সাজু ইসলাম, সজিব ইসলাম, রাসেল আহমেদ প্রমুখ ।

সভাপতির বক্তব্যে এসএম জাহাঙ্গীর আলম তোতা বলেন, সকল কর্মফল নিয়তের ওপর নির্ভরশীল। কোনো ধরনের লৌকিকতা পরিহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি সংগঠনের কার্যক্রম ও যুবসমাজের এমন উদ্যোগে প্রশংসা করেন।

আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শরীফ হাসান নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক কাঠামো বিষয়ে আলোচনা করেন কামরুল ইসলাম সৈকত। অনুষ্ঠানের শেষে  সংগঠনের সঙ্গে যুক্ত সকল সময়, শ্রম ও অর্থদাতাদের জন্য দোয়া কামনা করে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর