বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘জামায়াত আমিরের পোস্ট’ নিয়ে যে মন্তব্য করলেন শাওন

অনলাইন ডেস্ক / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক মাধ্যমে নানা বিষয়ে সক্রিয় থাকেন, বিশেষ করে রাজনৈতিক ইস্যুতে তার প্রতিবাদী অবস্থান চোখে পড়ে। সম্প্রতি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত ও রাজনৈতিক বিষয় নিয়ে সরব হয়েছেন।

এবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক পোস্টকে কেন্দ্র করে ফেসবুকে বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। মেহের আফরোজ শাওন ওই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেন, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছিল। যদিও পরে জামায়াত আমির জানিয়ে দেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই পোস্ট তার নিজস্ব নয়।

এ বিষয়ে মেহের আফরোজ শাওন বলেন, কয়েক বছর আগে তার এক পরিচিত ব্যক্তির আইডি হ্যাক হয়ে সামাজিক মাধ্যমে গোপন ছবি ফাঁস হয়েছিল। এক ঘণ্টার মধ্যেই সেই ছবি মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানানো হয়েছিল যে, আইডি হ্যাক হয়েছিল এবং কষ্টসাধ্যভাবে তা ফেরত পাওয়া গেছে।

তিনি বলেন, আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিটিকে শাওন মূলত কটাক্ষ বা বিদ্রূপ করেছেন বলেও তার এ পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর