সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় বিএনপির হামলায় এনসিপির কার্যালয় ভাঙচুর, আহত দুই

ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় এনসিপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির দুইজন কর্মী আহত হয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ, ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপির সমর্থক তাদের একটু দূরে গিয়ে পিকনিক করতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা কার্যালয় ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির কর্মীদের প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সুলতান ও আহাদ নামের দুই এনসিপি কর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় আহত এনসিপি কর্মী আহাদ আলী বলেন, আমরা তখন অফিসে বসে নির্বাচনী বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ বাইরে হৈচৈয়ের শব্দ শুনে বের হয়ে দেখি কিছু লোক আমাদের দলীয় অস্থায়ী কার্যালয়ের গেটের সামনে পিকনিকের রান্নার চুলা বসিয়েছে। আমরা তাদের অফিস থেকে একটু দূরে গিয়ে রান্নার চুলা বসাতে বললে তারা রাগান্বিত হয়ে ওঠে এবং আমাদের অফিসের ভেতরে আটকিয়ে রাখে। আমাদের সাথে তাদের কথাকাটাকাটির একপর্যায়ে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মৎস্যজীবী দলের নেতা আব্দুল কুদ্দুস আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলীয় নেতাকর্মীরা মৌগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে পিকনিক করছিলেন। কারো ওপর হামলা, ভাঙচুর বা কাউকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর