মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মর্যাদার লড়াইয়ে বিএনপি–জামায়াত

নিজস্ব প্রতিবেদক: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত ইসলামী এবার এই আসনে মুখোমুখি অবস্থানে চলে এসেছে। ভোটের মাঠে দুই দলের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা, হিসাব-নিকাশ ও কৌশলগত প্রস্তুতি।

বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী ও অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান। এই দুই নেতাই নিজ নিজ রাজনৈতিক বলয়কে সংগঠিত করতে তৎপরতা বাড়াচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় রাজনৈতিক সূত্রে যানাযায়, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রচার-প্রচারণা। পাশাপাশি চলছে রাজনৈতিক কৌশল।

বিশেষ করে উল্লাপাড়া ও সলঙ্গা অঞ্চলে বিএনপি ও জামায়াতের সাংগঠনিক ভিত্তি তুলনামূলকভাবে শক্ত হওয়ায় এই আসনকে ‘মর্যাদার লড়াইয়ের’ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডই এখানে বিজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে ভোটের ফলাফল নির্ভর করবে দলীয় ঐক্য, ভোটার উপস্থিতি এবং শেষ মুহূর্তের কৌশলের ওপর। বিএনপি ও জামায়াত—দুই পক্ষের জন্যই এটি একটি মর্যাদার লড়াই।

সব মিলিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে, আর ভোটাররা অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকে পড়ে এই গুরুত্বপূর্ণ আসন। ১২ই”ফেব্রয়ারী ভোট ব্যালটের মাধ্যমে এই মর্যাদার লরাইয়ের নিরাশন হবে বলে মনে করছেন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর