রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভোট কারচুপির কোন ধরনের শঙ্কা নেই, শান্তি পূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ রবিবার(০৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই। তিনি বলেন, এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।

তিনি বলেন, রংপুর অঞ্চলের মানুষ খুবই শান্তিপ্রিয়। এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। আজকের সম্মেলনে পুলিশ, বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতিতে আমি সন্তুষ্ট।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর