মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জামায়াত বাংলার পতাকা দিয়ে পা মুছতো, এখন মাথায় বাঁধে- টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২, সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি আর জামায়াত বিরোধিতা করেছে। এই জামায়াত এক সময় বাংলার পতাকা দিয়ে পা মুছতো, এখন তারাই মাথায় বাঁধে। এর চাইতে বড় ভন্ডামি আর কি হতে পারে? জামায়াত এখন বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রবিবার বিকেলে শহরের চররায়পুর, রায়পুর, মাহমুদপুর ও মাসুমপুরে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত ভোট চুরি করার জন্য বাড়ী বাড়ী গিয়ে ভোটার আইডি কার্ড সংগহ করছে। আর ভোট কেনার জন্য বিকাশ নম্বর নিচ্ছে। আপনারা কাউকে ভোটার আইডি ও বিকাশ নম্বর দিবেন না।


তিনি বলেন, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করছে। অথচ ইসলাম ধর্মে পরিস্কারভাবে উল্লেখ আছে তোমরা ধর্ম বিনিময় করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে ভাইয়ে ভাইয়ে বিরোধ হবে। কিন্তু জামায়াত সেটাই করছে। তারা তালিমের নামে ভোটারদের বলছে, ভোট দিলে পাল্লায়, ভোট পাবে আল্লায়। এটা সম্পুর্ন মোনাফেকী কথা।
টুকু বলেন, বেগম জিয়া বিগত ১৭ বছর ভোটের জন্য আপনাদের দিয়ে লড়াই করিয়েছে। এ জন্য বেগম জিয়াকে নির্যাতন করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। তার জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ ভোট দেবার সুযোগ পাচ্ছে।
বেগম জিয়া ভোট দেখে যেতে পারেন নাই বলে দুঃখ প্রকাশ করে টুকু বলেন, ধানের শীষ বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক জিয়ার আমানত। এই আমানত রক্ষার দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষন দেয়া হবে। প্রশিক্ষন শেষে চাকুরীর আগ পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। মা-বোনদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে।
গনসংযোগকালে বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম ভুইয়া মুন্সী জাহিদ আলম, আব্দুর রাজ্জাক বাবু, হেদায়েত আলম ফ্রুটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর