বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মাদক বিক্রির অভিযোগে তিন মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জুলাই যোদ্ধাদের সাথে যারা গাদ্দারি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না- আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, এদেশের রাজনীতি আর কলুষিত হবে না ভেবে জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আশায় বুক বেধেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মজলুমরা নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ন হতে আরম্ভ করেছে। ১৫ বছরের ক্ষুধা, তৃষ্ণা এক মাসে পূরন করতে লুটে-পুটে খেতে আরম্ভ করেছিল।


তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে গোষ্ঠি, দেড় হাজার মানুষের প্রান, ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আসা জুলাই বিপ্লবের সাথে তারা গাদ্দারি করার চিন্তা করছে। শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে যারা গাদ্দারি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।


রবিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসষ্ট্যান্ডে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত রিকসা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রউফ।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর