রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সাথে যারা গাদ্দারি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না- আল্লামা মামুনুল হক ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: ফারজানা শারমিন পুতুল নাটোরে অসহায় কুকুরকে বাঁচাতে এগিয়ে এলো বিবিসিএফ জামায়াত বাংলার পতাকা দিয়ে পা মুছতো, এখন মাথায় বাঁধে- টুকু ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ১৮ শেরপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: জনমনে আতঙ্ক নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ: সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ডিজিটাল নজরদারি ও কঠোর নির্দেশনা: আনসার মহাপরিচালক ভোট কেন্দ্র দখল করতে আসলে বাড়ি ফিরতে পারবে না – হাসনাত আব্দুল্লাহ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ শাহিনুর আলমের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৮ ফেব্র“য়ারি) বিকেলে উপজেলার আলমপুর চৌরাস্তা মার্কেট সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজগঞ্জ – ১ কাজিপুর ও জেলা আমীর আলহাজ্ব মাওলানা মোঃ শাহিনুর আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ

জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য কাজিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ হাসান মনসুর মিলন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
ইসলামি ব্যাংকের সাবেক কর্মকর্তা জামায়াত নেতা মাওলানা মোঃ আবু কাওছার, জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীন আলম,সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন , শুরা সদস্য সহকারী অধ্যাপক ড. মোঃ ইউসুফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয়েছে। । জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।” প্রধান বক্তা বলেন, আগামীতে জামায়াত সরকার গঠন করলে আমাদের মায়েরা বোনেরা নিরাপদে চলতে পারবে, দেশের সামগ্রিক উন্নয়নে সার্বিক কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। মানুষের প্রধান দাবি টেকসই বাঁধ নির্মাণ ও যমুনা নদী থেকে কাজিপুরবাসিকে সুরক্ষা নিশ্চিত করা। নির্বাচিত হলে টেকসইবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, এলাকার সার্বিক উন্নয়ন এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। পাশাপাশি কাজিপুর কে অনুন্নত পর্যায় থেকে আধুনিক কাজিপুরে রূপান্তর, রাস্তাঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে পরিণত করা হবে ইনশাআল্লাহ। । দেশের মানুষ আজ নিরাপদ জীবন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা বলেন, বর্তমান সময়ে সমাজে মাদক, সন্ত্রাস, দখলদারি ও দুর্নীতির বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এসব অনিয়ম বন্ধ করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীতু’ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘু-মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। তারা আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্তিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা মোঃ শাহিনুর আলম কে বিজয়ী করার আহ্বান জানান।জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান,
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার সেলিম রেজা, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ রবিউল করিম শাওনসহ
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় সকাল থেকে বাঁধভাঙা জোয়ারের মতো মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থি’তিতে মাঠে জড়ো হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা। উল্লেখযোগ্য হারে মহিলা নেতাকর্মীদের উপস্থি’তি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর