রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর: নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে এক কৃষকের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তার মা।

এছাড়া অগ্নিকাণ্ডে ওই বাড়িতে থাকা ১২টি ছাগলও মারা মারা গেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের কৃষক মো. রান্টু আলীর স্ত্রী আতিয়া বেগম (২৮) এবং তাদের শিশু কন্যা রওজা খাতুন (০২)। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন রান্টুর মা মর্জিনা বেগম (৬৫)।স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে তারা চিৎকার শুনতে পান। পরে তারা রান্টু আলীর বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।
এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।কিন্তু তার আগেই আগুনে রান্টুর বাড়ির মোট চারটি বসতঘর এবং পাশের একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে মারা যান রান্টু আলীর স্ত্রী ও শিশু কন্যা। অগ্নিদগ্ধ হন তার মা। পুড়ে মারা যায় তাদের ১২টি ছাগল।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে তার আগেই আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয় এবং একজন দগ্ধ হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে পুড়ে মারা গেছে ১২টি ছাগল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর