বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁয় শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরি রাজশাহীতে মানবাধিকার সংস্থার বাতিল কমিটি’র নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আরিফের বিরুদ্ধে স্বাধীনতার পর প্রতিমন্ত্রী পেল জয়পুরহাট দুলুকে মন্ত্রী না করায় নাটোরের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা সিরাজগঞ্জে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল রমজান উপলক্ষে কাজিপুরে উপজেলা প্রশাসনের বাজার তদারকি নওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটক; চারটি ট্রাক্টর একটি পিকাপ উদ্ধার প্রথম সভায় নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন নবাগত সাংসদ আবু সাইদ চাঁদ সিরাজগঞ্জে দুইজন মন্ত্রী আনন্দে মিষ্টি বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে দুইজন মন্ত্রী আনন্দে মিষ্টি বিতরন

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী পেয়েছেন সিরাজগঞ্জবাসী। বিদ্যুত, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্বাস্থ্য-পরিবার পকিল্পনা, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী পেয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম.এ মুহিত। একই জেলায় দুই মন্ত্রী পাওয়ায় আনন্দের শেষ নেই সিরাজগঞ্জবাসীর। মন্ত্রী ঘোষনার পর থেকেই জেলায় মিষ্টি বিতরন শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে শহরের ১৫টি ওয়ার্ডে মিষ্টি বিতরন করা হয়েছে।


মিষ্টি বিতরনকালে কালে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে পুর্নাঙ্গ মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম.এ মুহিতকে প্রতিমন্ত্রী দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই জেলায় দুই মন্ত্রী হওয়ায় আমরা গর্বিত, আনন্দিত ও উল্লসিত। মন্ত্রীদের কাছে আমাদের প্রত্যাশা রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ, বেকারমুক্ত সিরাজগঞ্জ, মসজিদ-মাদ্রার উন্নয়ন, সিরাজগঞ্জকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলাসহ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলবেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর