রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশী জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসরের নামাজ পর সিরাজগঞ্জ শহরের মাসুমপুর চৌরাস্তা জামে মসজিদে জেলা তাঁতীদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক হাসিনুর রহমান হাসি ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ নেতাকর্মী ও মুসুল্লীরা অংশগ্রহন করেন। কালেমা ও দরুদ পাঠ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়াসহ সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।

জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক হাসিনুর রহমান হাসি জানান, তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোন সভা-সমাবেশ নয় বরং আল্লাহর দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ যেন সুখী-সমৃদ্ধ হয় এ জন্য দোয়া কামনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর