বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ
রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি গাড়িতে নয়, নিজস্ব গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু নওগাঁয় হিরো গ্লামার এক্স’ এর শুভ উদ্বোধন সেনাট্রাক-বাস মুখোমুখি সঙ্ঘর্ষ: ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার আটকে পড়া যাত্রী ডিএমপি অপরাধ বিভাগের শ্রেষ্ঠ মতিঝিল বিভাগ, থানা হাজারীবাগ টেকসই কৃষিতে নতুন দিগন্ত, খানসামায় মাঠে মাঠে ভার্মি কম্পোস্ট চর্চা উদ্ধারে কাজ করছে পিবিআই: কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ তরুণী রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরি

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সৈকত হোসেনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। তবে তিনি দাবি করেন কয়েক মাস পূর্বে তার ফেইসবুক আইডি হ্যাক করে এই ম্যাসেজ গুলো পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দুইদিন আগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেয় স্কুলের পিয়ন মো. সৈকত হোসেন। একাধিক শিক্ষার্থীর (ছাত্রী) সঙ্গে এই ঘটনা ঘটায় সে। স্কুলে উপস্থিত হওয়ায় স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থী অবিভাবকরা জানায়, একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীসহ অবিভাবকবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের দপ্তরি (অফিস সহায়ক) মো. সৈকত হোসেন বলেন, আমি এইসব ম্যাসেজ করিনি। ৪ থেকে ৫মাস আগে আমার ফেসবুক আইডি সে সময় আমার বিদ্যালয়ের অফিস সহকারী এবং শিক্ষকদের সহায়তায় আমি ফেসবুক আইডিটি ঠিক করে নিই। আজকে আমাকে যে হেনস্তা করা হয়েছে তা উদ্দেশ্য প্রণীত। সঠিক ভাবে তদন্ত করলে আমি নির্দোষ তা বেড়িয়ে আসবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমি বিদ্যালয়ে গিয়ে এই বিষয়টি শুনেছি। আগামীকাল ইউএনও স্যারের নির্দেশে এই বিষয়ে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার, ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি শুনে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি। সে সময় তার পাঠানো ম্যাসেজের স্কিনসর্ট আমি দেখেছি। এ বিষয়ে আগামীকাল বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। সেখানে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর