বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ৩৩ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ শেরপুরে কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ গ্রেফতার ১ গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রথম সভায় নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন নবাগত সাংসদ আবু সাইদ চাঁদ

রাজশাহী প্রতিনিধি: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬


শপথ গ্রহন শেষে প্রথম সভায় নেতার্কীদের উদ্দ্যেশে কড়া বার্তা দিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন,কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে বরদাস্ত করা হবে না।

বুধবার সন্ধ্যার আগে সাংসদের নিজ বাস ভবনে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল ইউনিয়নের সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বার্তা দেন।

চাঁদ বলেন, আমি চাই চারঘাট-বাঘাকে শান্তির উপজেলা গড়তে। তাই দলের নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় করবে তাদের চিহিৃত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

মাদক প্রবন এলাকা চিহিৃত করে কঠোর হাতে দমন করা হবে মাদক। সন্ত্রাস, চাদাবাজদের ঠাই হবে না বিএনপিতে। তাই সব ধরনের খারাপ চিন্তা চেতনা বাদ দিয়ে জনগনের মঙ্গল হয় এমন কাজ করার জন্য সকলকে কাজ করতে হবে। সাধারন মানুষের সঙ্গে সেতু বন্ধন তৈরী করে তাদের অসুবিধা গুলো চিহিৃত করে তা সমাধানের চেষ্টা করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিলসহ ৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর