সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৌসুমের শুরুতেই মায়ামির হোঁচট, নিষ্প্রভ মেসি

অনলাইন ডেস্ক: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
-লিওনেল মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই কাপ ধরে রাখার মিশনে শুরুতেই ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার এলএ কলিসিয়ামে লস অ্যাঞ্জেলস এফসি-এর কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। এদিন আলো ছড়াতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এই ম্যাচেই ফিরেছিলেন তিনি।

এমএলএসের দুই উজ্জ্বল নক্ষত্রের দ্বৈরথ দেখতে প্রায় ৭৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি। ভরা গ্যালারিতে লস অ্যাঞ্জেলেসে নিজের প্রথম পূর্ণ মৌসুম খেলতে নামা সন হিউ মিন ছিলেন দারুণ প্রাণবন্ত। ৩৭তম মিনিটে ম্যাচের প্রথম গোলে ডেভিড মার্তিনেজকে সহায়তা করে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া ছিল মায়ামি। তবে এলএএফসি পাল্টা আঘাতে ব্যবধান দ্বিগুণ করে। টিমোথি টিলমানের ডিফেন্স চেরা লম্বা পাসে নতুন গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার পেনাল্টি এরিয়ার বাইরে থাকায় সুযোগ পান ডেনিস বোয়াঙ্গা। ঠান্ডা মাথায় খালি জালে বল জড়িয়ে দেন তিনি।

সন মাঠ ছাড়ার পর তার বদলি নাথান ওরদাজ স্টপেজ টাইমে তৃতীয় গোল করেন। বোয়াঙ্গার ক্রসে নিখুঁত লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় এলএএফসির। মেসির সামনে গোলের সহজ সুযোগ এসেছিল প্রথমার্ধের স্টপেজ টাইমে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার উঁচু শট লক্ষ্যচ্যুত হয়।অবশেষে ৩-০ তে হেরে মাঠ ছাড়ে মেসির ইন্টার মায়ামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর