রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল চাঁদাবাজির সাথে জড়িত পুলিশ সদস্যদের তালিকাও প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাউন্ট ফুজিতে ক্লান্ত ছোট ছেলেকে একা ফেলেই পাহাড়ে উঠতে ছুটলেন পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের ৭ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার পলিথিনের চালান জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লঙ্কানদের ৯৫ রানে গুটিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

অনলাইন ডেস্ক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে ইংলিশরা। জবাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

পাল্লেকেলেতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। তবে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় তারা। ৭ রান করে আউট হন জস বাটলার, ৩ রানে থামেন জ্যাকব বেথেল এবং ৬ রান করেন টম ব্যান্টন।

এরপর দ্রুত উইকেট পড়তে থাকলেও একপ্রান্ত আগলে রাখেন ফিল সল্ট। ৪০ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। উইল জ্যাকস করেন ২১ রান। হ্যারি ব্রুক ১৪ ও স্যাম কারান ১১ রান যোগ করেন। শেষদিকে জেমি ওভারটন ১০ রান করলে নির্ধারিত ওভারে ১৪৬ রানে পৌঁছায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা। একটি উইকেট পান দুশমন্থ চামিরা।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাঁচ ব্যাটারকে হারায় তারা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের আক্রমণাত্মক বোলিংয়ে ধসে পড়ে লঙ্কান টপ অর্ডার।

দলনেতা দাসুন শানাকা ৩০ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কামিন্দু মেন্ডিস করেন ১৩ রান। দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকসেনা ১০ রান করে যোগ করেন। তবে বাকি কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। দুই ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ। একটি উইকেট নেন জেমি ওভারটন। দাপুটে এই জয়ে সুপার এইটে শক্ত বার্তা দিল ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর