শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাতে মহাসড়কে মূল্যবান পণ্যবাহী পরিবহনকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ পুলিশ

নিজস্ব প্রতিবেদক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে চলাচলকৃত সকল মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ রোববার (০১ মার্চ) হতে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। উল্লেখিত সময়ে যানবাহনগুলোকে যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পারাপার করে দেওয়া হবে। জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এজন্য যানবাহনের চালকদেরকে যে কোন প্রয়োজনে যমুনা সেতু থানার ওসি, ডিউটি অফিসার ও পুলিশ কন্টোল রুমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদের সময় বিভিন্ন যানবাহনে পণ্যসামগ্রী পরিবহনের পাশাপাশি অনেক লোকজনও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাচল করে থাকে। এ সময়ে দূর্বৃত্তরা মহাসড়কে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এ অবস্থায় ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্বতি চালু করা হয়েছে। আমরা আশা করছি এ পদ্বতিতে চালুর ফলে যানবাহন ও মানুষজন নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর