শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের নির্বাচন: আলোচনায় জহিরুল-ফারুক

গাজীপুর প্রতিনিধি: / ২৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Oplus_131072

গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন ২০২৬-২০২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ইতোমধ্যে ভোট প্রার্থনায় নেমেছেন জহিরুল-ফারুক ঐক্য পরিষদ। পরিচ্ছন্ন ইমেজ ও সৎ আদর্শের কারণে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্যানেলটি।


প্রতীক বরাদ্দের আগেই প্যানেলটির নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। ভোটারদের অনেকেই জানিয়েছেন, বিগত দিনে সংগঠনের কল্যাণে মোঃ জহিরুল ইসলাম সরকার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাই তারা সভাপতি পদে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভোটাররা বলেন “জহিরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে সংগঠনের স্বার্থে কাজ করেছেন। নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে সংগঠনকে গতিশীল করেছেন।”

সভাপতি পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম সরকার বলেন, “আমি এবং আমার পূর্ণ প্যানেল বিজয়ী হলে, গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনকে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করবো। বর্তমানে জেলায় প্রায় ১৬০০ এর বেশি ইলেক্ট্রিক্যাল দোকান রয়েছে। আমরা সবাইকে এই সংগঠনের আওতায় নিয়ে আসবো।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া বলেন, “কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় আমার দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রায় ৩০ বছর ধরে এই পেশার সাথে যুক্ত। পরিচ্ছন্ন ইমেজ এবং দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমি আশা করছি, ভোটাররা আমাকে এবং আমার পূর্ণ প্যানেলকে বিজয়ী করবেন।” আগামী নির্বাচনকে ঘিরে ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সমাজে উচ্ছ্বাস ও নির্বাচনমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর