বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

তেহরানের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গোপন ভূ-গর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তারা বলছে, ওই স্থাপনায় বিজ্ঞানীরা গোপনে একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করছিলেন। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা বিজ্ঞানীদের কর্মকাণ্ড নজরে রাখছিল এবং তাদের নতুন অবস্থান সনাক্ত করার মাধ্যমে গোপন কমপাউন্ডে সুনির্দিষ্ট হামলা চালানো সম্ভব হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজ্ঞানীরা এই ভূ-গর্ভস্থ স্থাপনায় কাজ করছিলেন, যেখানে তারা পূর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জুন মাসের হামলার পর স্থানান্তরিত হয়েছেন।

তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর