রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানে বালিকা স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, মার্কিন তদন্তকারীদের ধারণা

অনলাইন ডেস্ক: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
- ইরানের মিনাব শহরে নিহত স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের কবর প্রস্তুত করা হচ্ছে।

দক্ষিণ ইরানের মিনাব শহরে বালিকাদের একটি স্কুলে বোমা হামলায় ১৬৫ শিশু নিহত হয়েছে। এ হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী বলে মনে করে মার্কিন সামরিক তদন্তকারীরা।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন যে ইরানের একটি বালিকাদের স্কুলে হওয়া হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনী দায়ী। ওই হামলায় ১৬৫ শিশু নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এবং কাজও সম্পূর্ণ হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলাটি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি জানান, ওই হামলায় প্রথমে ১৫০ শিক্ষার্থী নিহত হয়েছে বলে রিপোর্ট করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ হয়েছে। হামলায় নিহত স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের স্মরণে ইরান গণ-জানাজার আয়োজন করে।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

সূত্র : রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর