শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩ রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫


রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯ টা থেকে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২),শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০) ও আকতার (২০)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটালি গ্রুপ-এর কয়েকজন সদস্য রায়েরবাজার এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। তথ্যের ভিত্তিতে সেনা টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতিকারী খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের মোহাম্মদপুর সেনাবাহিনীর হটলাইনে কয়েকজন এলাকাবাসী ফোন করে ‘পাটালি গ্রুপ’-এর বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পূর্বে গ্রেফতার হয়েছিল কিন্তু পরে জামিনে মুক্তি পেয়েছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনিগত প্রক্রিয়ার জন্য তাদের সবাইকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর